যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যানের সাথে সরকারি কলেজ শিক্ষক সমিতির মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০২ অগাস্ট ২০২৬, ১৫:৬
স্টাফ রিপোর্টার :
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফারুখে আযম মুঃ আব্দুস ছালামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) যশোর জেলা কমিটির নেতৃবৃন্দ।
রোববার (২ আগস্ট) বেলা ১১টায় বোর্ড চেয়ারম্যানের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আব্দুল মতিন।
সকশিস যশোর জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্ব ও সঞ্চালনায় মতবিনিময় সভায় সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ মোঃ আতিকুর রহমানসহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। সভায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং কলেজ শিক্ষকদের বিভিন্ন বিষয নিয়ে আলোচনা করা হয়।
সভা শেষে সরকারি কলেজ শিক্ষক সমিতি যশোর জেলা কমিটির পক্ষ থেকে শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর ফারুখে আযম মুঃ আব্দুস ছালামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরবর্তীতে নেতৃবৃন্দ শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যশোর জেলা শাখার সহ-সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ শহীদুল আলম, যুগ্ম সম্পাদক মোঃ আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক কামরুন নাহার, মহিলা বিষয়ক সম্পাদিকা মিনা আক্তার ও উপদেষ্টা গোপিকান্ত সরকারসহ জেলা কমিটির অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :