• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

উপশহর টিচার্স ট্রেনিং কলেজে বিএড ২০২৬ ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬, ১৫:৩২
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোরের উপশহর টিচার্স ট্রেনিং কলেজের নবনির্মিত অডিটোরিয়ামে আজ শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় বিএড ২০২৬ ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

​প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও সরকারি কেশবপুর কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ইজারদার এ্যাডভোকেট ফজলুর রহমান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন নতুন উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাঃ খাদিজা পারভীন ইতু।
​অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক শারমিন সুলতানা, অধ্যাপক সুলতানা জেসমিন তৃপ্তি, অধ্যাপক শরিফা সুলতানা এবং গণিত বিভাগের প্রভাষক মোঃ কামরুজ্জামান।

​প্রধান অতিথি: শিক্ষকতাকে কেবল পেশা নয়, বরং জাতি গঠনের সর্বশ্রেষ্ঠ মাধ্যম হিসেবে উল্লেখ করে নবীনদের 'মানুষ গড়ার কারিগর' হওয়ার আহ্বান জানান।