• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোর সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ১৫ লাখ টাকার মালামালসহ গ্রেপ্তার ১


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৩
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মাদক ও চোরাচালানি মালামালসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। শনিবার (৮ আগস্ট) ব্যাটালিয়নের অধীনস্থ হিজলী বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টে এসব অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত ব্যক্তির নাম মো. আমিনুল ইসলাম (৩৪)। তিনি খুলনা জেলার লবণচোরা থানার ছাচিবুনিয়া সুইচ গেট এলাকার মো. মোশারফ মোল্লার ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বিজিবির টহল দল হিজলী, বেনাপোল ও আমড়াখালী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় ৮১ বোতল ফেনসিডিল সদৃশ নেশাজাতীয় ‘এসকাফ’ (ESKUF) সিরাপ, ১০১টি শাড়ি, ১টি কম্বল, ১৮ কেজি ফুসকা, ৪ কেজি জিরা, ৬৭টি চকলেট এবং ১ হাজার ২৫০টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ২০ হাজার টাকা।

আটক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মামলা দায়ের পূর্বক শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান (পিএসসি) জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি চক্র রোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকা থেকে নিয়মিত মালামাল জব্দ ও আসামি আটক করা সম্ভব হচ্ছে। দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবির এই কঠোর অবস্থান ও আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।