ঝিকরগাছায় ইউএনও'র বাজার পরিদর্শন, অবৈধ দখলমুক্ত রাখতে নির্দেশনা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬, ১০:৪৬
স্টাফ রিপোর্টার :
যশোরের ঝিকরগাছা উপজেলায় বাজারের শৃঙ্খলা বজায় রাখতে সরেজমিন পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদ।
সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে তিনি উপজেলার বিভিন্ন বাজার ও এলাকা পরিদর্শন করেন। এ সময় রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের সতর্ক করেন এবং দ্রুত সেসব দোকান সরিয়ে নির্ধারিত স্থানে স্থানান্তরের নির্দেশ দেন। এবং যানজট নিরসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন।
ইউএনও সাফফাত আরা সাঈদ জানান, জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে এমন কোনো কার্যক্রম বরদাস্ত করা হবে না। বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শাহজালাল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর আব্দুল আলীম, যুব জামায়াতের সভাপতি মোঃ আবিদুর রহমান, পৌর আমীর আব্দুল হামিদ, ছাত্র প্রতিনিধি আখি খাতুনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ।
উপজেলার বিভিন্ন বাজারে দীর্ঘদিন ধরে রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে। এতে পথচারী ও যানবাহন চলাচলে ভোগান্তি তৈরি হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করে আসছেন।
আপনার মতামত লিখুন :