• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

হরমুজ প্রণালিতে ওমানগামী জাহাজে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৬ অগাস্ট ২০২৬, ০৫:৪১
ছবির ক্যাপশন: ad728

আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ওমান উপসাগর থেকে ইরানের বন্দরের দিকে যাওয়ার অভিযোগে হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে পানামার পতাকাবাহী ‘ভেলা নোভা’ নামের কার্গো জাহাজটি অচল হয়ে পড়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রম তদারককারী সংস্থা ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, নৌবাহিনীর একটি হেলিকপ্টার থেকে ‘ভেলা নোভা’ কার্গো জাহাজটির ইঞ্জিন রুম লক্ষ্য করে দুটি ‘হেলফায়ার’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। মার্কিন সামরিক বাহিনীর দাবি, একাধিকবার সতর্কবার্তা দেওয়া হলেও জাহাজটির নাবিকেরা তা উপেক্ষা করে ইরানের দিকে অগ্রসর হচ্ছিল। তবে এই হামলায় কোনো নাবিক হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে সেন্টকম স্পষ্ট কিছু জানায়নি।

সেন্টকম তাদের বিবৃতিতে আরও জানিয়েছে, ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ চলাকালে মার্কিন বাহিনী এ পর্যন্ত ৫৫টি বাণিজ্যিক জাহাজ অচল করেছে এবং দুটি জাহাজ সরাসরি জব্দ করেছে।

ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনার মাঝে কিছুদিন পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকার পর এই হামলার ঘটনা ঘটল। গত জুনে দু'পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হলেও পরবর্তীতে তা ভেস্তে যায়। সম্প্রতি সংঘাত নতুন করে শুরু হওয়ায় যুক্তরাষ্ট্র আবারও ইরানি বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে এবং এর জবাবে ইরানও হরমুজ প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণ জোরদার করে।

এদিকে লোহিত সাগরের বাব এল-মান্দেব প্রণালিতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক জাহাজ হামলা এই অঞ্চলের সামগ্রিক সংঘাতকে আরও জটিল রূপ দিয়েছে।