ঘাটতির মধ্যেও নিরবিচ্ছিন্ন বিদ্যুূৎ সরবরাহের চেষ্টা করছে সরকার : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:১৪
স্টাফ রিপোর্টার:
বিদ্যুৎ ঘাটতির মধ্যেও নিরবিচ্ছিন্ন বিদ্যুূৎ সরবরাহের চেষ্টা করছে সরকার বলে মন্তব্য করেছেন জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি আজ শুক্রবার বিকালে যশোর সার্কিট হাউজে যশোরের বিদ্যুৎ বিভাগের সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নে এই মন্তব্য করেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘ইফতার তারাবি সেহরিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুূৎ দিতে পারি; সেটার চেষ্টা আমাদের রয়েছে। বিদ্যুৎতের ঘাটতি রয়েছে। সেটাকে কিভাবে সুন্দর ব্যবস্থাপনা করে জনদুর্ভোগ কমানো যায় সেটা নিয়ে কাজ শুরু করেছি।দেশবাসীকে বললো, আমাদের একটু সময় দিতে হবে। ধৈর্যধারণ করতে হবে। বিদ্যুৎ বিভাগে পরিকল্পিনা অনুযায়ী নানা সংকট, সমস্যা সমাধান আমরা করতো পারবো।
বোরো মৌসুমে রেশনিং করে হলেও চাষিদের বিদ্যুৎ সরবারহ নিশ্চিত করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, রমজানের পরেই সেচের মৌসুম। কৃষকদের বিদ্যুৎ নিশ্চিতে কর্মকর্তাদের প্রস্তুতি নেওয়ার কথা বলেছি। অন্য জায়গা থেকে রেশনিং করে হলেও সেচের মৌসুমে কৃষকদের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া হবে। সেচ মৌসুমে যাতে কৃষকেরা প্রয়োজনীয় অনুযায়ী বিদ্যুৎ পান; এটা নিশ্চিত করাটাই আমাদের প্রধান কাজ।
এর আগে, সার্কিট হাউজের মিলনায়তনে জেলার বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। সেখানে জেলার বিদ্যুৎ বিভাগের নানা সংকট ও সম্ভবনার নানা তথ্য উপস্থাপন করেন কর্মকর্তারা। সভায় এসব সমস্যা সমাধানে প্রতিমন্ত্রী জেলার বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের পাশে থাকার আহ্বান জানান। এসময় পল্লী বিদ্যুৎ ও ওজোপাডিকোর বিভাগীয় ও জেলার নানা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :