• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে জেলা স্বেচ্ছাসেবক দলের মশা ও জীবাণু নিরোধ কর্মসূচির উদ্বোধন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬, ১১:০৯
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে যশোরে মশা ও জীবাণু নিরোধ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে শহরের লালদীঘির পাড় এলাকায় যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই কর্মসূচির সূচনা করা হয়।

​প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
​উদ্বোধনকালে বক্তারা বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জনকল্যাণমূলক রাজনীতিকে ধারণ করেই এই ধরনের সামাজিক ও জনসচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বর্তমান সময়ে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে এই উদ্যোগ সাধারণ মানুষের কল্যাণে আসবে।

​কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সভাপতি ​অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল সাবু, সাধারণ সম্পাদক​দেলোয়ার হাসান খোকন, বিএনপি নেতা
​মারুফুল ইসলাম, ​অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল। ​অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। এর মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর এবং সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানাসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

​উদ্বোধন শেষে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও ড্রেনে মশা নিধন এবং জীবাণুনাশক স্প্রে করা হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে তাদের এই পরিচ্ছন্নতা ও মশা নিরোধ অভিযান অব্যাহত থাকবে।