কেশবপুরে পল্লী মঙ্গল কর্মসূচির ফ্রি মেডিকেল ক্যাম্প
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬, ১০:৫০
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে)-এর উদ্যোগে সংস্থার কেশবপুর শাখার কার্যালয়ে ওই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এলাকার পাঁচ শতাধিক গরীব ও অসহায় রোগীকে অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা সেবা প্রদান করেন। বিনামূল্যে চিকিৎসা সেবা, পরামর্শ ও ওষুধ পেয়ে চিকিৎসা নিতে আসা ব্যক্তিরা খুশি প্রকাশ করেন।
পিএমকে হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় ওই মেডিকেল ক্যাম্পে মেডিসিন বিশেষজ্ঞ ডা. মনোজ সিনহা, গাইনি বিশেষজ্ঞ ডা. নাসরিন আকতার, শিশু বিশেষজ্ঞ প্রিয়াংকা রায়, চক্ষু বিশেষজ্ঞ ডা. আবদুল্লাহ আল মামুন, সার্জারী বিশেষজ্ঞ ডা. জহির উদ্দিন, চর্মরোগ বিশেষজ্ঞ ডা. জিয়াউল হাসান ও ডা. বিপুল চন্দ্র দাস চিকিৎসা সেবা প্রদান করেন। সার্বিক সহযোগিতায় ছিলেন, ডা. মাসুদ রানা, ডা. তারেক ফয়সাল, ডা. এহসানউল্লাহ শুভ ও ডা. জাফর আলী। মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন প্রোগ্রাম ম্যানেজার এসএম জিল্লুর রহমান এবং সহযোগিতায় ছিলেন কেশবপুরের শাখা ব্যবস্থাপক শহিদুল ইসলাম ও হিসাব রক্ষক মিজানুর রহমান।
আপনার মতামত লিখুন :