• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

নেশাগ্রস্ত প্রাইভেট কার চালককে দুই মাসের কারাদণ্ড


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপরাধে তরিকুল ইসলাম (৩০) নামের এক প্রাইভেট কার চালককে দুই মাসের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুু এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত তরিকুল ইসলাম উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত আব্দুল গফ্ফার বিশ্বাস ও হাসিনা বেগমের ছেলে। পেশায় তিনি একজন প্রাইভেট কার চালক।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইমদাদুল শেখ জানান, শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার বেঙ্গল রেলগেট এলাকা থেকে মদ্যপ অপস্থায় তরিকুল ইসলাম নামে একজন প্রাইভেট কার চালককে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপরাধে এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।’