• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

চৌগাছায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬, ২৩:৪৪
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোরের চৌগাছায় ৪৫ পিস ইয়াবাসহ শাহাজান আলী (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। রোববার রাত ৯টার দিকে উপজেলার বলিদাপাড়া-খাঁপাড়া গামী পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।আটক শাহাজান আলী চৌগাছা উপজেলার বলিদাপাড়া গ্রামের শফিউল্যাহ ওরফে ছবুল্লার ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানা পুলিশের একটি বিশেষ দল বলিদাপাড়া-খাঁপাড়া গামী রাস্তায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে শাহাজান আলীকে তল্লাশি করে তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​চৌগাছা থানা পুলিশ জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।