নিজস্ব প্রতিবেদক:
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে যশোরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্যোগে বুধবার (৫ আগস্ট) বর্ণাঢ্য র্যালি ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
সকালে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। পরে সেখানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
র্যালিতে সভাপতিত্ব করেন যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন সাফায়েত। এতে হাসপাতালের চিকিৎসক, নার্সিং কর্মকর্তা, কর্মকর্তা-কর্মচারীসহ কয়েকশত জন অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ড্যাব খুলনা বিভাগের
সহ-সাংগঠনিক সম্পাদক ডা. রবিউল ইসলাম তুহিন, সদস্য বিভাগীয় সাংগঠনিক কমিটি ডা. শেখ আতাহার তূর্য ডা: পরাগ, ডা. শরিফুল আলম খান, ডা. নাজমুল হক, ডা. ওহিদুজ্জামান আজাদ, ডা. তমিজ, ডা. আলাউদ্দিন আল মামুন, ডা. তাহমিদ, ডা. সাইদুর রহমান এবং ডা. হাফিজুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন যশোর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের ইনচার্জ আরজিনা খাতুন, নার্সিং ইন্সট্রাক্টর লিনা নাসরিন, শারমিন পারভীন, স্বপ্না বিশ্বাস, মনোয়ারা আনসার, মনিরা খাতুন, রুমানা আফরোজসহ অন্যান্য ইন্সট্রাক্টর।
বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিদা খাতুন, সাধারণ সম্পাদক মোফাজ্জেল, মিডওয়াইফ বিষয়ক সম্পাদক পবিত্র বিশ্বাস এবং ছাত্র-ছাত্রী বিষয়ক সম্পাদক খুকু রানী দাস কোষাধ্যক্ষ হাসি আরা খাতুন র্যালি ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতির জন্য চিরস্মরণীয়। তাদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।যশোরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ২৫০ শয্যা হাসপাতালের বর্ণাঢ্য র্যালি
আপনার মতামত লিখুন :