• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে জামায়াতে ইসলামীর ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক মানববন্ধন ও র‍্যালি


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬, ১০:১৭
ছবির ক্যাপশন:

স্টাফ রিপোর্টার :
যশোরে ডেঙ্গু জ্বরের প্রকোপ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন  ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা সাড়ে ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে থেকে এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি বেলাল হুসাইনের সভাপতিত্বে মানববন্ধন ও র‍্যালিতে সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে প্রেসক্লাব যশোরের মাসনে থেকে শুরু হয় র‍্যালি। র‍্যালিটি উকিল বার , প্যারিস রোড, দড়াটানা হয়ে উকিল বার এসে শেষ হয়।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও সচেতনতামূলক বার্তা সংবলিত ব্যানার এবং ফেস্টুন বহন করেন।

এসময় বক্তরা বাসাবাড়ি ও চারপাশ পরিষ্কার রাখা, জমানো পানি পরিষ্কার করা এবং ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়। ডেঙ্গু নিয়ন্ত্রণে কেবল সরকারি পদক্ষেপই যথেষ্ট নয়, সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও ব্যক্তিগত সচেতনতা জরুরি। ডেঙ্গুমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, দপ্তর সম্পাদক নূর ই আল মামুনসহ প্রমূখ।