কেশবপুরে জলাবদ্ধ মানুষের পাশে এমপি মোক্তার আলী
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬, ৬:২৭
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়া গরীব ও অসহায় মানুষের পাশে খাদ্যসামগ্রী নিয়ে দাঁড়ালেন সংসদ সদস্য মোক্তার আলী। সোমবার তিনি পৌরসভা ও ৭নং পাঁজিয়া ইউনিয়নের বিভিন্ন জলাবদ্ধ এলাকা পরিদর্শন করাকালীন অসহায়দের মাঝে ওই খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য মোক্তার আলী জলাবদ্ধ মানুষের খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির সাইদুর রহমান সাঈদ, সহকারী সেক্রেটারি তবিবুর রহমান, পাঁজিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাসুদ কামাল প্রমুখ।
উল্লেখ্য, গত কয়েকদিনের বৃষ্টিতে কেশবপুর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। এতে খেটে খাওয়া দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষ পড়েছেন চরম বিপাকে।
আপনার মতামত লিখুন :