• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরের বাঘারপাড়া উপজেলা আ'লীগের সহ-সভাপতি আজগর আলী আটক


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬, ১৫:১০
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক
যশোরের বাঘারপাড়া উপজেলা  আওয়ামী লীগের সহ-সভাপতি আজগর আলীকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ জুন) দিবাগত গভীর  রাতে উপজেলার রামকান্তপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক আজগর আলী বাঘারপাড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, আজগর আলী আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। তার বিরুদ্ধে নাশকতা ও সরকার বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সোমবার গভীর রাতে পুলিশের একটি দল রামকান্তপুর গ্রামে অধ্যক্ষ আজগর আলীর বাড়িতে অভিযান চালায়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
তিনি আরো জানান,  প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আজ তাকে আদালতে পাঠানো হবে।