• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে নির্বাচনী সহিংসতায় দু’জন আহত


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২
ছবির ক্যাপশন: ad728

যশোর প্রতিনিধি:
যশোরে নির্বাচনী সহিংসতায় দুই ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে যশোর-৩ আসনের তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।


তারা হলেন- সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের জামায়াত কর্মী আবু হোসেন (২৫) ও আব্দুল গণি (৫০)।

আহত আবু হোসেন জানান, সকালে তিনি ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বিএনপির সমর্থকরা তার ওপর হামলা চালিয়ে পিটিয়ে জখম করেন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। এদিকে, একই সময়ে আব্দুল গণি ভোট দিতে বাড়ি থেকে বের হলে প্রতিপক্ষের লোকজন তাকে চড়-থাপ্পড় মেরে বাড়িতে পাঠিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।

যশোর সদর উপজেলার নির্বাহি কর্মকর্তা ও সহকারি রির্টানিং কর্মকর্তা সাফফাত আরা সাঈদ বলেন, দুইজন আহত হয়েছে। আমরা ব্যবস্থা নিচ্ছি।