• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে মাদক ও মোটরসাইকেলসহ এক যুবক ডিবি পুলিশের হাতে আটক ​


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০
ছবির ক্যাপশন:

স্টাফ রিপোর্টার :
যশোরে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা, ৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটরসাইকেলসহ হৃদয় হোসেন (২২) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ​রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে যশোর কোতোয়ালি থানাধীন রামনগর ইউনিয়নের বাহিরমল্লিক গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক হৃদয় হোসেন যশোর কোতোয়ালি মডেল থানার বারান্দিপাড়া (মোল্লাপাড়া) এলাকার মৃত আছাদুল ইসলামের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি চৌকস টিম বাহিরমল্লিক গ্রামের এনামুল হকের বসতবাড়ির উঠানে অভিযান পরিচালনা করে। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে হৃদয় হোসেনকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা, ৬০ পিস ইয়াবা এবং মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

​ডিবি পুলিশ জানায়, আটক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে সোমবার (২১ সেপ্টেম্বর) তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবির এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।