• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

কলম বিরতির আহবানে ইসলামী ব্যাংক নওয়াপাড়া শাখার সামনে গ্রাহক ফেরামের মানববন্ধন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬, ১৩:১৬
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর (যশোর) প্রতিনিধি
ইসলামী ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কলম বিরতির আহবানে যশোরের অভয়নগরে মানববন্ধন করেছেন সাধারণ গ্রাহকরা। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ইসলামী ব্যাংক নওয়াপাড়া শাখার সামনে যশোর- খুলনা মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, সচেতন গ্রাহক ফোরামের সদস্য মো. রফিকুল ইসলাম ভুইয়া, মো. রাতুল হোসেন, ফজলুর রহমান শেখ, ইউনুস আকুঞ্জি প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র অবৈধ চেয়ারম্যানের অপসারণ, আমানতের সুরক্ষা, গ্রাহকদের স্বার্থ রক্ষা, এস আলম ও ফ্যাসিস্টের দোসরদের বয়কট এবং গ্রাহকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কলম বিরতির আহবানে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। দ্রæত সময়ের মধ্যে ঘোষিত দাবি বাস্তবায়ন করা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি প্রদান করেন বক্তারা।  কলম বিরতির আহবানে ইসলামী ব্যাংক নওয়াপাড়া শাখার সামনে গ্রাহক ফেরামের মানববন্ধন