• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে মৌমাছি স্কুলের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০৩
ছবির ক্যাপশন:

স্টাফ রিপোর্টার :
যশোরে বর্ণাঢ্য আয়োজনে মৌমাছি স্কুলের ‘পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে যশোর টাউন হল ময়দানে এ অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তর, খুলনার পরিচালক (যুগ্মসচিব)  হুসাইন শওকত। বিশেষ অতিথি ছিলেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ. জেড. এম সালেক, যশোর সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাহিদুল ইসলাম ও সোহরাব হোসাইন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মৌমাছি স্কুলের ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি শামছুন্নাহার, সদস্য তরিকুল ইসলাম (তারু), আসিফ আকবর খান নিপ্পন ও নোসাইবা সোহেলী (বুবলি)।

আয়োজনে মৌমাছি স্কুলের ৩৬০ জন এবং সৃজনশৈলী সংগঠনের ৫৮ জন শিশু অংশ নেয়। শিশুদের প্রাঞ্জল পরিবেশনায় স্থান পায় বাঙালির ঐতিহ্যভিত্তিক নাচ, গান ও আবৃত্তি।

অনুষ্ঠানে গত ২২ ও ২৯ আগস্ট অনুষ্ঠিত ‘শিশুর বিকাশে সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬’-এর চিত্রাঙ্কন, আবৃত্তি, গান ও নাচের বিভিন্ন বিভাগে বিজয়ী ৬৮ জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এছাড়া একই মঞ্চে মৌমাছি স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সাধারণ বৃত্তি, ট্যালেন্টপুল বৃত্তি এবং এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারীদের বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।