• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া মাহফিল


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ৬ অগাস্ট ২০২৬, ১৭:২৭
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপির উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​তার রুহের মাগফিরাত কামনায় বুধবার বাদ আসর জেলা বিএনপি কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

​মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম এবং সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য মিজানুর রহমান খান।

​এছাড়াও জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুস সালাম আজাদ, এ কে শরফুদ্দৌলা ছোটলু, অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

​দোয়া মাহফিলে আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।