কেশবপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬, ১০:১১
কেশবপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের কেশবপুরে বৃহস্পতিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে তোপধ্বনি, পুষ্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, প্রীতি ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
সকালে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন বিজয়স্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।দিবসটি উপলক্ষে শহীদদের স্মরণে অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন, যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন, কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের সেক্রেটারি রফিকুল ইসলাম, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন প্রমুখ।
আপনার মতামত লিখুন :