• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ভ্রুন হত্যার অভিযোগে স্ত্রী-শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে মামলা


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারী ২০২৬, ১১:৪৭
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার,যশোর:
ভ্রুন হত্যার অভিযোগে স্ত্রী-শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার যশোর অভয়নগরের বাশুয়াড়ি গ্রামের নিছার উদ্দিনের ছেলে নাইমুল ইসলাম আকুঞ্জি বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছে অভয়নগর থানার ওসিকে।
আসামিরা হলো, নড়াইল কালিয়ার খড়লিয়া গ্রামের মুস্তাক শিকদার ও তার স্ত্রী ফিরোজা বেগম এবং মেয়ে নুরনাহার। 
মামলার অভিযোগে জানা গেছে, ২০২৫ সালে ৩০ মে নাইমুল আকুঞ্জি পারিবারিক ভাবে নুরনাহারকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর নুর নাহারকে তার পিতা ও মা ধনী পরিবারের বিয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে নাইমুলকে তালাক দেয়ার পরামর্শ দেয়। এরমধ্যে মেডিকেল রিপোর্টে নুর নাহার সন্তান সম্ভবনা বলে উল্লেখ করা হয়। ২০২৫ সালের ২০ ডিসেম্বর নুর নাহারের পিতা ও মা তার শ^শুর বাড়ি এসে তাকে বাড়িতে নিয়ে যায়। এরপর নাইমুল তার স্ত্রীর সাথে যোগাযোগ করতে পারেনি। গত ১৫ জানুয়ারি নাইমুলের শ^শুর ফোন করে জানায় নুর নাহারকে খুলনা শিরমনি লিন্ডা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নাইমুল স্বজনদের নিয়ে ক্লিনিকে গিয়ে দেখেন মেঝেতে মৃত অস্থায় তার সন্তানকে দেখতে পান। এ সময় তার নাইমুলের শ^াশুড়ি তাকে জানিয়ে দেন, নুর নাহার তার সংসার আর করবেনা। সেহেতু আর যেন যোগাযোগ না করে। ২৫ জানুয়ারি নাইমুল তার স্ত্রীকে শ^শুর বাড়ি আনতে গেলে নুর নাহার সংসার করবেনা হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। নুর নাহারকে তার সাথে সংসার করতে দেবেনা বলে পরিকল্পিত ভাবে গর্ভের সন্তান হত্যা করায় তিনি আদালতে এ মামলা করেছেন।