• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

কেশবপুরে গাঁজা সেবনের অপরাধে ৩ জনের কারাদণ্ড


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬, ৬:২৯
ছবির ক্যাপশন: ad728

কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে গাঁজা সেবনের অপরাধে তিনজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলাম ওই কারাদণ্ডাদেশ প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্তরা হলেন-রামচন্দ্রপুর গ্রামের মোঃ সাজু বাসিয়া (২৯), মাগুরখালি গ্রামের মোঃ ওমর আলী গাজী (৪১) এবং আলতাপোল গ্রামের মোঃ হাসান আলী (২৮)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গাঁজা সেবনের দায়ে ওই তিন ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলাম।