তালাকপ্রাপ্ত স্ত্রীর ভিডিও ফেসবুকে: যশোরে প্রাক্তন স্বামী গ্রেফতার
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৯
নিজস্ব প্রতিবেদক
যশোরে তালাক দেয়া স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সহল হোসেন তানভীর নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক তানভীর যশোর সদরের হামিদপুর নুড়িতলা গ্রামের মাসুদ রানার ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর পিতা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২৫ সালের ৫ জানুয়ারি তানভীর পারিবারিক ভাবে ওই নারীকে বিয়ে করেন। বিয়ের পর বনিবনা না হওয়ায় ৩ ডিসেম্বর তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে ওই নারী তার বাবার বাড়িতে অবস্থান করছিল। কিছুদিন যেতে না যেতে তানভীর পুনরায় ওই নারীর সঙ্গে যোগাযোগ শুরু করেন। একপর্যায়ে তানভীর তার তালাক দেয়া স্ত্রীকে কৌশলে তার বাড়ি নিয়ে শারীরিক সম্পর্ক ও গোপনে তার ভিডিও ধারণ করেন।
তানভীর ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বারবার দেখা করার জন্য চাপ দেন। দেখা না করায় গত ১৮ ফেব্রুয়ারি তানভীর তার তালাক দেয়া স্ত্রীর ভিডিও ও ছবি ফেসবুকে ছেড়ে দেন। বিষয়টি পরিবারকে জানান ভুক্তভোগী নারী। এ ঘটনায় ওই নারীর পিতা বাদী হয়ে কোতয়ালি থানায় মামলা করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তানভীরকে রোববার রাতে আটক করে। গতকাল সোমবার আটক তানভীরকে থানা পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
আপনার মতামত লিখুন :