অভয়নগরে প্রণোদনা কর্মসূচির পাটবীজ ও সার পেলেন ১৫০জন কৃষক
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬, ৬:৩৫
অভয়নগর (যশোর) প্রতিনিধি
‘কৃষিই সমৃদ্ধি’ এই শ্লোগানে যশোরের অভয়নগরে খরিপ-১/২০২৫-২৬ মৌসুমে পাট ফসলের প্রণোদনা কর্মসূচির উদ্বোধন হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ চত্ত¡রে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সুবিধাভোগী ক্ষুদ্র ও প্রান্তিক ১৫০জন কৃষককে পাটবীজ ও সার দেওয়া হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন ও কৃষিসম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, পাট ফসলের প্রণোদনা কর্মসূচির আওতায় অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক ১৫০জন কৃষককে পাটবীজ ও সার দেওয়া হয়েছে। জনপ্রতি এক কেজি করে বিএডিসি’র উচ্চ ফলনশীল তোষা পাটবীজ, পাঁচ কেজি করে ডিএপি সার এবং পাঁচ কেজি করে এমওপি সার দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :