• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ইয়াবা ট্যাবলেটসেবন, যুবকের এক বছরের কারাদন্ড


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ৬ মার্চ ২০২৬, ০৫:৫৫
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর প্রতিনিধি:

যশোরের অভয়নগরে ইয়াবা ট্যাবলেট সেবন ও বহনের দায়ে হিজবুল্লাহ (৩২) নামে যুবককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও একশ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১১ মার্চ) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত হিজবুল্লাহ উপজেলার নওয়াপাড়া গ্রামের পাঁচকবর এলাকার ইউসুফ বিহারীর ছেলে।  

ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. ইমদাদুল শেখ জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাত ৯ টার দিকে উপজেলার বুইকারা গ্রামের বৌবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা ট্যাবলেটসেবন ও বহনের দায়ে হিজবুল্লা নামে এক যুবককে বিনাশ্রম কারাদন্ড ও জরিমানা করা হয়।   

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) স্মরনির ১৬ ধারায় এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও একশ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’