ভোজগাতিতে চেয়ারম্যান পদপ্রার্থী শামীম হোসেনের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৯
স্টাফ রিপোর্টার :
যশোরের মণিরামপুর উপজেলার ৩ নম্বর ভোজগাতি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মো. শামীম হোসেনের উদ্যোগে সেপ্টেম্বর মাসব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি চলছে।
এরই ধারাবাহিকতায় বুধবার (১৬ সেপ্টেম্বর) ইউনিয়নের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণে উৎসাহিত করা হয়।
চেয়ারম্যান পদপ্রার্থী মো. শামীম হোসেন বলেন, “ইউনিয়নের বিভিন্ন সেক্টর নিয়ে আমাদের আলাদা আলাদা সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সেপ্টেম্বর মাসব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এরই অংশ হিসেবে আজ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম পুরো সেপ্টেম্বর মাসজুড়ে চলমান থাকবে, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানো ও পরিচর্যার বিষয়ে সচেতনতা তৈরি করাও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
কর্মসূচিতে শামীম হোসেনের সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রহমত আলী, ইউনিয়ন টিমের সদস্য মো. ওহেদুজ্জামান চঞ্চলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ
আপনার মতামত লিখুন :