• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে নজরুল সাহিত্য পরিষদের উদ্যোগে জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬, ১৬:১৮
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক
যশোরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে নজরুল সাহিত্য পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা, কবিতা পাঠ ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। শনিবার (২৩ মে) বিকাল ৫টায় যশোর প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নজরুল সাহিত্য পরিষদের এই আয়োজনে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক তরিকুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি সাবলীলভাবে পরিচালনা করেন মাহদী হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ। প্রধান আলোচক হিসেবে কবির জীবন, সাহিত্য ও দর্শন নিয়ে বিশদ আলোচনা করেন বিশিষ্ট লেখক, গবেষক ও মুক্তচিন্তক বেনজীন খান।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সরকারি মাহতাবউদ্দিন কলেজের অধ্যক্ষ ড. মো. মাহাবুবুর রহমান এবং হামিদপুর আল-হেরা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. মফিজুল ইসলাম। বক্তারা কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, সাম্যবাদী দর্শন ও বিদ্রোহী সত্তাকে বর্তমান প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সংগঠক, শিল্পী ও প্রতিনিধিরা অংশ নেন। স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের কণ্ঠে নজরুলের কালজয়ী গান এবং চমৎকার কবিতা আবৃত্তি উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে যশোরের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক নজরুলপ্রেমী উপস্থিত ছিলেন।