• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে পচাবাসী খাবার অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ক্যাফে নূর হোটেল কে লাখ টাকা জরিমানা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬, ১৪:৩৬
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোর শহরের আরএন রোড এলাকায় পঁচা, বাঁসি খাবার বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে থাকায় ‘ক্যাফে নূর’ হোটেলকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

​আজ সকাল সাড়ে ১১টায় আরএন রোড শাখায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান ।

এসম তিনি বলেন, নিয়মিত তদারকির অংশ হিসেবে আজ সকালে ক্যাফে নূর হোটেলে অভিযান চালানো হয়। এসময় হোটেলের রান্নাঘরে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ লক্ষ্য করা যায়। ফ্রিজে কাঁচা মাংসের সাথে বাঁসি ও পঁচা খাবার একসাথে মিশিয়ে রাখতে দেখা যায়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ​৪৩ ধারায় অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের জন্য ৫০ হাজার টাকা। ৪৫ ও ৪৬ ধারায় প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করা ও অবহেলার কারণে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ​তিনি আরো বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। হোটেলের মালিকপক্ষকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়েছে।

অভিযানে ভোক্তা অধিকারের পাশাপাশি পুলিশ  ও র‍্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।