• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

নিজের অর্থায়নে চলাচলের অনুপযোগী রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শামীম হোসেন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৬ অগাস্ট ২০২৬, ৬:০৪
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
দীর্ঘদিনের ভোগান্তি শেষে স্বস্তির নিশ্বাস ফেলছেন মনিরামপুর উপজেলার ভোজগাতি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ছোট দোনার এলাকার বাসিন্দারা। গ্রামটির একমাত্র জনগুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা ও চলাচলের একদম অনুপযোগী হয়ে পড়েছিল। ফলে বিশেষ করে বয়োবৃদ্ধ এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের চলাচলে প্রতিদিন পোহাতে হচ্ছিল চরম দুর্ভোগ।

​এলাকাবাসীর এই দুর্দশা লাঘবে স্থানীয় কিছু উদ্যোগী মানুষ রাস্তাটি সংস্কারের পরিকল্পনা করেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এইচ এম শামীম হোসেনকে বিষয়টি অবহিত করেন। পরিস্থিতি অনুধাবন করে তিনি তাৎক্ষণিকভাবে নিজস্ব অর্থায়নে রাস্তাটি মেরামতের পূর্ণাঙ্গ ব্যবস্থা গ্রহণ করেন।

রাস্তাটি দ্রুত সংস্কার হওয়ায় স্বস্তি ফিরে এসেছে স্থানীয়দের মাঝে। এলাকাবাসী অত্যন্ত সন্তোষ প্রকাশ করে বলেন, "এই রাস্তাটির জন্য দীর্ঘদিন ধরে আমাদের যাতায়াতে অনেক কষ্ট পাচ্ছিলেন বৃদ্ধ ও শিক্ষার্থীরা। শামীম হোসেনের সময়োপযোগী আর্থিক সহযোগিতায় আজ আমাদের চলাচলের বড় একটি কষ্ট লাঘব হলো। আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করছি।

​এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী এইচ এম শামীম হোসেন বলেন, "কারো যেকোনো ছোট উপকার করতে পারাটাই আমাকে দারুণ আনন্দ ও মানসিক তৃপ্তি দেয়। অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। আমি আমৃত্যু এই ধরণের জনকল্যাণমুখী ও সেবামূলক কাজের সাথে নিজেকে যুক্ত রাখতে চাই, ইনশাআল্লাহ।"