• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ছাত্রশিবির যশোর শহর শাখার ২০২৬ সেশনের সভাপতি উবাইদুল্লাহ ও সেক্রেটারি খালিদ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫২
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, যশোর শহর শাখার ২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন উবাইদুল্লাহ হুসাইন এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন খালিদ ইবনে খলিল।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) যশোর শহর শাখার সদস্যদের নিয়ে আয়োজিত এক সদস্য সমাবেশে এই নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুহতাসিম বিল্লাল শাহেদী।

২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি সর্বাধিক ভোটপ্রাপ্ত উবাইদুল্লাহ হুসাইনকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

পরবর্তীতে গঠনতন্ত্র অনুযায়ী সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি উবাইদুল্লাহ হুসাইন ২০২৬ সেশনের জন্য শাখা সেক্রেটারি হিসেবে খালিদ ইবনে খলিলকে মনোনীত করেন।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি বলেন, "একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় দেশপ্রেমিক ও দক্ষ নেতৃত্ব গড়ার কোনো বিকল্প নেই। নবনির্বাচিত নেতৃত্ব ছাত্রসমাজের অধিকার রক্ষা ও সুন্দর সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।"

সদস্য সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাবেক যশোর জেলা সভাপতি গোলাম কুদ্দুস, যশোর শহর শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম ও অ্যাডভোকেট আজহারুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক শহর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য আশরাফুল ইসলাম এবং কামরুল ইসলাম শিহাব।

সমাবেশে বিদায়ী নেতৃবৃন্দ তাদের সাংগঠনিক অভিজ্ঞতা ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরিশেষে, দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘটে।