• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বাবাকে শেষ বিদায় না দিয়ে পরীক্ষায় বসা নাজিফার জিপিএ-৫


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১১ অগাস্ট ২০২৬, ১১:১৩
ছবির ক্যাপশন: ad728

কেশবপুর প্রতিনিধিঃ

যশোরের কেশবপুরের ‘মানবিক ডাক্তার’ হিসেবে পরিচিত প্রয়াত ডা. কামরুজ্জামানের কন্যা নাজিফা জামান প্রজ্ঞা ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তবে এই অসাধারণ সাফল্যেও নেই কোনো আনন্দের ছোঁয়া; কারণ মেয়ের এই কৃতিত্ব দেখে যেতে পারেননি তার প্রিয় বাবা।


নাজিফা রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। একটি পরীক্ষা শেষ হওয়ার পরপরই গত ২২ এপ্রিল রাজধানীর একটি হাসপাতালে দীর্ঘ ৪০ দিন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার বাবা ডা. কামরুজ্জামান।


বাবার মরদেহ দাফনের জন্য যশোরের কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়নের হাড়িয়াঘোপ গ্রামে আনা হলেও নাজিফা আসতে পারেনি। পরদিন ২৩ এপ্রিল তার এসএসসির ‘বাংলা ২য় পত্র’ পরীক্ষা থাকায় শেষবারের মতো বাবাকে দেখাও হয়নি তার। ওই রাতেই পারিবারিক কবরস্থানে ডা. কামরুজ্জামানকে দাফন করা হয়।


বাবার অমূল্য স্মৃতি ও বুকে জমানো গভীর কষ্ট নিয়ে বাকি পরীক্ষাগুলোতে অংশ নেয় নাজিফা। সোমবার ফল প্রকাশের পর দেখা যায়, সব প্রতিকূলতা কাটিয়ে সে সর্বোচ্চ ফলাফল জিপিএ-৫ অর্জন করেছে।


ভবিষ্যতে ভালোভাবে পড়াশোনা শেষ করে নাজিফা যেন তার বাবার মতো একজন মানবিক ডাক্তার হয়ে সাধারণ মানুষের সেবা করতে পারে, সেজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার মা ফেরদৌস আরা বেগম।