• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

চৌগাছায় দস্যুতা মামলার আসামি গ্রেফতার, লুণ্ঠিত মোটরসাইকেল উদ্ধার


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬, ১৪:৪৬
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোরের চৌগাছায় থানা পুলিশের বিশেষ অভিযানে এক দস্যুতা মামলার এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার হেফাজত থেকে দস্যুতা হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

শনিবার (৩০ মে) দুপুরে উপজেলার ছোট আন্দুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সেলিমের বাড়ি উপজেলার ভাদড়া গ্রামে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে চৌগাছা থানার এসআই (নিঃ) উত্তম কুমার মন্ডলের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দস্যুতা মামলার (মামলা নং-৩৭, ধারা-৩৯২ পেনাল কোড) এজাহারনামীয় আসামি সেলিমকে ছোট আন্দুলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হেফাজত থেকে লুণ্ঠিত একটি লাল-কালো রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

চৌগাছা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।