• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে নিজ কক্ষ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬, ১০:৩৭
ছবির ক্যাপশন: ad728

যশোর প্রতিনিধি:
যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নে চৈতি (১৩) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে এই ঘটনা ঘটে।

নিহত চৈতি সদর উপজেলার ফতেপুর গ্রামের সুজনের মেয়ে এবং স্থানীয় ছাতিয়ানতলা গার্লস স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরের দিকে নিজ কক্ষে চৈতিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। পরে তাকে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্কুলছাত্রীর এই আকস্মিক মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।