কেশবপুরে সাবেক ইউপি মেম্বারের গোয়ালে আগুন লেগে ২ গরুর মৃত্যু
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৫৩
কেশবপুর প্রতিনিধি:
যশোরের
কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আতাউর রহমান বিশ্বাসের গোয়াল
ঘরে আগুন লেগে দুইটি গরু পুড়ে মারা গেছে। বুধবার রাতে উপজেলার মধ্যকুল
গ্রামে এ ঘটনাটি ঘটে। গরু উদ্ধার করতে গিয়ে আতাউর রহমানের স্ত্রী আনোয়ারা
বেগম আগুনে দগ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হয়েছেন। খবর পেয়ে রাতেই ফায়ার
সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এলাকাবাসী ও
ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের মধ্যকুল
গ্রামের সাবেক মেম্বার আতাউর রহমান বিশ্বাসের গোয়াল ঘরে বুধবার রাতে আগুন
লেগে দুইটি গরু পুড়ে মারা গেছে। আহত হয়েছে একটি বাছুর। আগুন থেকে গরু
বাঁচাতে গিয়ে আতাউর রহমানের স্ত্রী আনোয়ারা বেগমের হাত ও মুখ দগ্ধ হয়ে আহত
হন। তাকে উদ্ধার করে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাবেক
ইউপি মেম্বার আতাউর রহমান বিশ্বাস বলেন, আগুনে পুড়ে তাদের গর্ভবতী একটি
গাভী ও বড় একটি বকনা মারা গেছে। আহত হয়েছে একটি বাছুর। গরু মারা যাওয়াসহ
গোয়াল ঘর ভষ্মিভুত হয়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান। তবে
কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তিনি নির্দিষ্ট করে বলতে পারেননি। ঘটনা
উল্লেখ করে তিনি থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান।
এ ব্যাপারে
কেশবপুর ফায়ার স্টেশনের ইউনিট লিডার জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে
ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। কীভাবে আগুন লেগেছে তার
সঠিক তথ্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :