• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোর সীমান্তে ৫ লাখ ৮০ হাজার টাকার চোরাচালানি মালামাল জব্দ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪
ছবির ক্যাপশন:

স্টাফ রিপোর্টার :
যশোর সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ৫ লাখ ৭৯ হাজার ৮০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২১ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীন আইসিপি ও আন্দুলিয়া বিওপির টহলদল সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ৫ বোতল এসকাফ সিরাপ, ২৫ বোতল উইনসেরেক্স সিরাপ, একটি বাইসাইকেল, ৬২টি শাড়ি, ৫টি ব্লাউজ, ২টি কম্বল, ১ দশমিক ৫ কেজি কিসমিস এবং ৭৫টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
জব্দ করা মালামালের সর্বমোট আনুমানিক মূল্য ৫ লাখ ৭৯ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটক করতে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।