• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ককটেল বিস্ফোরণ ঘটিয়ে টাকা ছিনতাই চেষ্টার অভিযোগ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারী ২০২৬, ০৬:২৭
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর (যশোর) প্রতিনিধি 
যশোরের অভয়নগরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একটি এজেন্ট ব্যাংকিংয়ের টাকা ছিনতাই চেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার (২৫ জানুয়ারি) বিকালে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নলামারা স্লুইসগেট সংলগ্ন এলাকার সোনাতলা-পেরুলী সড়কে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।


ইসলামী ব্যাংক পেরুলী বাজার এজেন্ট ব্যাংকিংয়ের পরিচালক ভুক্তভোগী শরিফুল ইসলাম বলেন, রবিবার বিকাল ৪টার দিকে খুলনার শিরোমনি নিজ বাসা থেকে প্রায় পাঁচ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে পেরুলী বাজারে যাচ্ছিলাম। পথিমধ্যে সিদ্ধিপাশা ইউনিয়নের নলামারা স্লুইসগেট এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। প্রাণ বাঁচাতে গ্রাহকের গচ্ছিত টাকা নিয়ে সড়কের পাশের একটি মাছের ঘেরে ঝাঁপিয়ে পড়ে চিৎকার শুরু করি। এ সময় পথচারীরা এগিয়ে আসলে দুইজন দুর্বৃত্ত অপর একটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়। 

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সাদাটেপে মোড়ানো একটি অবিস্ফোরিত পটকা জাতীয় বস্তু উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।