• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

পুলেরহাটে তানসীপ ট্রেডার্সকে লাখ টাকা জরিমানা


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১২ অগাস্ট ২০২৬, ৬:২১
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক:
যশোর সদর উপজেলার পুলেরহাট বাজারে শিশু খাদ্য পণ্য ডিলার তানসীপ ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ধ্বংস করা হয় লেভেল বিহীন ও মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য । সোমবার পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন ভোক্তার সহকারী পরিচালক সেলিমুজ্জামা।

​অভিযান সূত্রে জানা যায়, ভোক্তার অভিযান এক দল গোপন সংবাদের ভিত্তিতে পুলেরহাটের তানসীপ ট্রেডার্সে অভিযান চালায়। গুদমের সংরক্ষণ করে রাখা বিভিন্ন শিশু খাদ্যের সঠিক মোড়ক ব্যবহার না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য সংরক্ষণ এবং অনুমোদিত নিয়ম না মেনে খাদ্যপণ্য উৎপাদন করার মতো গুরুতর অনিয়ম পাওয়া যায়।  প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

এসব অপরাধের দায়ে মামলা দিয়ে বিভিন্ন ধারায় এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
​অভিযান শেষে সহকারী পরিচালক সেলিমুজ্জামান উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশ্যে জানান, ভোক্তার সুরক্ষা নিশ্চিতে সঠিক লেবেলযুক্ত পণ্য বিক্রি করতে হবে। কোনোভাবেই মেয়াদোত্তীর্ণ বা অনুমোদনহীন খাদ্যপণ্য বাজারে ছাড়া যাবে না। নিয়ম অমান্য করলে ভবিষ্যতে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।