• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে ১১টি ককটেলসহ সাবেক যুবলীগ নেতা ইকবাল আটক


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ২২ জানুয়ারী ২০২৬, ০৫:২৫
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার, যশোর:
যশোরে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে ১১টি ককটেলসহ সাবেক যুবলীগ নেতা ইকবালকে আটক করা হয়েছে। ইকবাল বসুন্দিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। বুধবার বিকেলে নিজ এলাকা বসুন্দিয়া বাজার থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়ির পাশ থেকে ১১টি ককটেল উদ্ধার করা হয়। আটক ইকবাল বসুন্দিয়া বাজারের বাসিন্দা বহর আলীর ছেলে।
কোতোয়ালি থানার এসআই আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী বসুন্দিয়া বাজারে ইকবালের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির পাশ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।