• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বিএনপি নেতা আলমগীর হত্যা মামলায় ভাইপো রাকিব আটক


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬, ১৫:১৪
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক
যশোরের বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যা মামলায় চিহ্নিত সন্ত্রাসী ২৭ মামলার আসামি কাজী রাকিব ওরফে ভাইপো রাকিবকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার রাতে তাকে আটক করা হয়। রাকিব শংকরপুর এলাকার তৌহিদুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ডিবির এসআই অলোক কুমার দে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে , ভাইপো রাকিব যশোরের চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চারটি হত্যা, সাতটি অস্ত্র, চারটি বিস্ফোরক ও চাঁদাবাজিসহ ২৭টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় আদালতে অনুপস্থিত থাকায় ওয়ারেন্টভুক্ত আসামি।  এছাড়া আলমগীর হত্যা মামলার আসামিদের জবানবন্দিতে ভাইপো রাকিবের নাম উঠে এসেছে। সেই সূত্র ধরেই তাকে আটক করা হয়েছে।

বর্তমানে তাকে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানাগেছে।