• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত ​


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬, ২৩:৫৮
ছবির ক্যাপশন:

স্টাফ রিপোর্টার :
“হাত ধোয়ার নায়ক হোন” প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।

​বুধবার সকালে যশোর কালেক্টরেট চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র‍্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান।

 প্রধান অতিথির বক্তব্যে রফিকুল হাসান বলেন, “শরীরকে জীবাণু মুক্ত রাখতে নিয়মিত সঠিক নিয়মে হাত ধোয়ার কোনো বিকল্প নেই। সুস্থ জীবনযাপনের এই অভ্যাস আমাদের পারিবারিক পর্যায় থেকেই শিশুদের শিক্ষা দিতে হবে।

​জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুল আলিম গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপরিচালক/কর্মকর্তা একরামুল কবীর, সহকারী প্রকৌশলী মৌসুমী হালদার, সহকারী প্রকৌশলী জেসমিন আরাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন এনজিওর প্রতিনিধি ও কর্মীরা।
​র‍্যালি শেষে অতিথিবৃন্দ ও অংশগ্রহণকারীদের অংশগ্রহণে হাত ধোয়ার সঠিক নিয়ম প্রদর্শন ও হাত ধোয়া কর্মসূচি পালিত হয়।