নিজেস্ব প্রতিনিধি:
যশোরে দীর্ঘদিন ধরে রোগীদের সঙ্গে প্রতারণা, দালালচক্রের দৌরাত্ম্য এবং লাইসেন্সবিহীন অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগে আলোচিত ‘ডিএনএ’ ও ‘পেয়ারলেস’ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৪ মে) জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত এক বিশেষ অভিযানে প্রতিষ্ঠান দুটি বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস। এসময় সিভিল সার্জন অফিসের প্রতিনিধি হিসেবে ডা. আবির হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শহরের এই দুটি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সাধারণ রোগীদের হয়রানি, ভুয়া রিপোর্ট প্রদান এবং দালালদের মাধ্যমে রোগী বাণিজ্যের অসংখ্য অভিযোগ জমা পড়ছিল। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্তের পর অভিযোগের সত্যতা পাওয়ায় এই অভিযান চালানো হয়।
আপনার মতামত লিখুন :