নিজস্ব প্রতিবেদক:
যশোরে শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবল’র হত্যা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব যশোরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু। সভাটি সঞ্চালনা করেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান।
অনুষ্ঠানে সাংবাদিক শামছুর রহমান কেবল’র স্মৃতিচারণ ও তাঁর সাংবাদিকতার আদর্শ নিয়ে আলোচনা করেন অতিথিরা। এতে উপস্থিত ছিলেন সংবাদপত্র পরিষদ যশোরের সভাপতি একরাম উদ দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম এবং প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি শেখ দিনু আহমেদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
আলোচনা সভা শেষে শহীদ শামছুর রহমান কেবল’র আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে উপস্থিত সকলে শরিক হয়ে তাঁর রুহের শান্তি কামনা করেন।
আপনার মতামত লিখুন :