• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন?


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬, ১০:৪৫
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :

দেশের উচ্চ আদালত কর্তৃক বহুল আলোচিত নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। রোববার (১৫ মার্চ, ২০২৬) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৭৪ পৃষ্ঠার এই দীর্ঘ রায়টি প্রকাশ করা হয়।

তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের লিখিত এই রায়ে স্পষ্ট করা হয়েছে যে, সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। গত বছরের ২০ নভেম্বর সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই ঐতিহাসিক সংক্ষিপ্ত রায় দিয়েছিলেন, যার পূর্ণাঙ্গ রূপ আজ প্রকাশ পেল।

রায়ে আপিল বিভাগ উল্লেখ করেছেন, দেশের চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকেই এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা কার্যকর হবে। তবে আইনি বিশেষজ্ঞরা জানিয়েছেন, বর্তমান সংসদ চাইলে এই ব্যবস্থার প্রয়োজনীয় সংযোজন, বিয়োজন কিংবা পরিমার্জন করার এখতিয়ার রাখে।

রায় প্রকাশের পর বিএনপির আইনজীবী রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমকে বলেন, “এই রায় কোনো বিশেষ দলের নয়, বরং এটি পুরো জাতির জন্য একটি মাইলফলক।” আইনজীবীরা মন্তব্য করেন যে, সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক রাজনৈতিক ফায়দা লুটতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দেশের গণতন্ত্রকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিলেন; আজকের এই রায়ের মাধ্যমে সেই কলঙ্ক মোচন হলো।

২০২৫ সালের ২০ নভেম্বর সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দেওয়ার রায় দিয়েছিলেন। আজ পূর্ণাঙ্গ রায় প্রকাশের মাধ্যমে সেই আইনি প্রক্রিয়া পূর্ণতা পেল, যা দেশের ভবিষ্যৎ নির্বাচনী ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে।