• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ২১:৩৯
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোরে বিশিষ্ট সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়ের স্মরণে এক নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শোকসভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন মাহমুদ হাসান বুলু। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম। এছাড়া বক্তব্য রাখেন ইকবাল কবির জাহিদ (সাধারণ সম্পাদক, বিপ্লবী কমিউনিস্ট লীগ), অ্যাডভোকেট সাবেরুল হক সাবু (সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলা), বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক (আহ্বায়ক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ), হাবিবা শেফা (সদস্য, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটি), বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দৌলাহ (সভাপতি, সংবাদপত্র পরিষদ যশোর), মাহবুবুর রহমান মজনু (সভাপতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যশোর জেলা), হাসিনুর রহমান (রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল), এসএম তৌহিদুর রহমান (সাধারণ সম্পাদক, প্রেসক্লাব যশোর), অর্চনা বিশ্বাস, ফজলে রাব্বি মোপাসা, বাসুদেব বিশ্বাস, দেবব্রত ঘোষ এবং পরিবার-পক্ষ থেকে ডা. অদিতি রায়।

বক্তারা বলেন, অশোক কুমার রায় ছিলেন অসাম্প্রদায়িক চেতনার একজন নিবেদিতপ্রাণ মানুষ। তিনি মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও বাঙালিত্বকে আজীবন ধারণ করে সমাজে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করেছেন। সব বয়স ও শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার ছিল আন্তরিক সম্পর্ক।

তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, সাম্য ও মানবাধিকারের পক্ষে তিনি ছিলেন আপসহীন কণ্ঠস্বর। সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ যশোরের নাগরিক সমাজে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

শেষে তার আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।