• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে ইন্দোনেশিয়া ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬, ১৩:০০
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য ‘ডি-৮ হালাল এক্সপো ২০২৬’ এবং ইন্দোনেশিয়া ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনা বৃদ্ধির লক্ষ্যে যশোরে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১৪ জুন) দুপুর ৩টায় যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ মিজানুর রহমান খান।

সভায় জানানো হয়, আগামী ৮ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত ইন্দোনেশিয়ায় বসবে ‘ডি-৮ হালাল এক্সপো ২০২৬’। মুসলিম প্রধান ৯টি দেশের ব্যবসায়ীরা এ মেলায় অংশ নেবেন। সেখানে বাংলাদেশের ব্যবসায়ীদের উৎপাদিত পণ্য নিয়ে যাওয়ার আহবান জানানো হয়। পাশাপাশি সভায় দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক জোরদার করা, হালাল পণ্যের বাজার সম্প্রসারণ এবং বাণিজ্য ঘাটতি দূরীকরণে যৌথ বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।

সভায় ঢাকাস্থ ইন্দোনেশিয়া দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি সাহিদ নূর কারিম, ইকোনমিক অ্যাফেয়ার্স সাপ্ত রুদিয়ান্ত, কমান্ডার মোঃ আবু সাঈদ, যশোর চেম্বার অব কমার্সের সম্পাদক তানভীরুল ইসলাম সোহানসহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। যশোর কমার্সের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজউদ্দিন  টিপু  নির্বাহী সদস্য গোলাম রেজাউল দুলু অনুষ্ঠান পরিচালনা করেন নির্বাহী সদস্য শ্যামল দাস
বক্তারা আশা প্রকাশ করেন, ইন্দোনেশিয়া ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে যাবে এবং স্থানীয় ব্যবসায়ীদের জন্য আন্তর্জাতিক বাজারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।