• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বাঘারপাড়ায় ধানের শীষ ও দাড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচার শুরু


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারী ২০২৬, ০৬:২৭
ছবির ক্যাপশন: ad728

বাঘারপাড়া প্রতিনিধি:
যশোরের বাঘারপাড়ায় বিএনপি’র ধানের শীষ প্রতীকের নিবার্চনী প্রচার শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ গেট থেকে মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে এসে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তারা সকল ভেদাভেদ ভুলে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ প্রচারণা চালাতে আহ্বান জানান। 
এসময় বক্তব্য রাখেন, বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী, সাবেক উপজেলা চেয়ারম্যান মসিউর রহমান, যশোর জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম আকতার, বিএনপি নেতা মাসুদ আলম টিপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল বিশ্বাস, বিএনপি নেতা হাদিউজ্জামান মিরান, নাফিস খান লিটন প্রমুখ। এসময় দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।    
একই দিনে বিকাল সাড়ে তিনটায় জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রচার মিছিল বের হয়। মহিলা কলেজ গেট থেকে মিছিল শুরু হয়ে দোহাকুলা বাজারে এসে শেষ হয়। এসময়যশোরে-৪ আসনের ১০ দলীয় সমর্থীত প্রার্থী ও যশোরে জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুল উপস্থিত ছিলেন।  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, সেক্রেটারী আব্দুল জব্বার প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন প্রান্তের নেতা কমর্ী প্রচার মিছিলে অংশ নেন।