• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

চৌরাস্তা মোড়ে মাতৃছায় খানা সুপার মার্কেটের ৮ দোকানে চুরি, থানায় অভিযোগে


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬, ১৭:১৮
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের চৌরাস্তা মোড় এলাকার মাতৃছায়া খান সুপার মার্কেটের ৮ দোকানে চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরেরা দুটি সিসি ক্যামেরা ভেঙ্গে রাতের আঁধারে মার্কেটের ছাদের উপর দিয়ে ভেতরে প্রবেশ করে বিভিন্ন দোকান থেকে প্রায় নগদ দেড় লাখ টাকা নিয়ে গেছে। 

মার্কেট কেয়ারটেকার মামুন হোসেন জানান, ৬ মে সন্ধ্যা ৭ টার দিকে দোকানপাট বন্ধ করে ব্যবাসয়ীরা বাড়ি চলে যান। পরদিন সকালে চা দোকানি ইদ্রিস প্রথম দোকানে এসে কয়েকটি দোকানের অস্বাভাবিক অবস্থা দেখতে পান। পরে মার্কেটের অন্যান্য ব্যবসায়ীরা খবর পেয়ে দ্রুত দোকানে আসেন। এসে দেখেন চোরেরা ভবনের ছাদে উঠে দরজার হ্যাজবোল্ড ভেঙে ভেতরে প্রবেশ করেছে। এরপর দোতলার ৫টি ও নিচতলার ৩টি দোকানের শাটার লোহার রড দিয়ে উঁচু করে দোকানগুলোতে ঢুকে নগদ টাকা চুরি করে নিয়ে গেছে । এ ঘটনায় কোতয়ালি থানায় লিখিত অভিযোগ অভিযোগ দিয়েছেন ব্যবসায়ীরা।

কোতয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।