• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোর পৌরসভায় টিএলসিসি’র সভা: ১২২ কোটি ৮৬ লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ​


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬, ১৫:০১
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের নগর সমন্বয় কমিটির (TLCC) প্রাক-বাজেট ও বিশেষ বাজেট সভা আজ বৃহস্পতিবার পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

 সভায় আগামী অর্থবছরের জন্য সর্বমোট ১ শত ২২ কোটি ৮৬ লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়।

​পৌরসভার প্রশাসক ও নগর সমন্বয় কমিটির সভাপতি রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ আলি।

​বাজেটের মূল অংশসমূহ:
​রাজস্ব খাত: মোট রাজস্ব আয় ৪৪ কোটি ২৮ লক্ষ ৯২ হাজার ২৭ টাকা এবং ব্যয় ৪৫ কোটি ১ লক্ষ টাকা। প্রাক্কলন করা হয়েছে (ঘাটতি ৭২ লক্ষ ৭ হাজার ৯৭৩ টাকা)।

​উন্নয়ন খাত: আয় ও ব্যয় উভয়ই সমান অর্থাৎ ৭৭ কোটি ৮৫ লক্ষ টাকা ধরা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৫০ কোটি টাকা আসবে RUTDP প্রজেক্ট এবং ১৫ কোটি টাকা আসবে LGCRRP প্রজেক্ট থেকে। এছাড়া IUGIP থেকে ৫০ লক্ষ এবং সরকারি অনুদান খাত থেকে ৪৬ লক্ষ টাকা প্রাপ্তি দেখানো হয়েছে।

​মূলধন খাত: মোট আয় ৫০ লক্ষ ৭১ হাজার ১৪৬ টাকা এবং ব্যয় ৫৯ লক্ষ ৮০  হাজার টাকা ধরা হয়েছে।


​বাজেট সভায় কর্মকর্তারা জানান, এই বাজেট পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন: ​পৌরসভার নির্বাহী প্রকৌশলী এস এম শরীফ হাসান, নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা রবীন্দ্রনাথ এবং প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু।

​কৃষি অধিদপ্তরের কর্মকর্তা মোশারফ হোসেন, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জিএম আলমগীর কবীর এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক অনিতা মল্লিক।

টিএলসি (TLCC) প্রতিনিধি রাশেদ আব্বাস রাজ এবং সাবেক কাউন্সিলরদের মধ্যে রাশিদা রহমান, ইমরান হোসেন, জহিরুল হক জহির, বেলায়েত হোসেন ও সালমান হাসান রাজিব।

​অনুষ্ঠানে নগর সমন্বয় কমিটির (TLCC) সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত থেকে যশোর পৌরসভার সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং একটি জনবান্ধব বাজেট প্রণয়নে তাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরেন।