• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বিশ্ব সংগীত দিবসে যশোরে শোভাযাত্রা ও আলোচনা সভা


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬, ১৩:৪৩
ছবির ক্যাপশন: ad728

নিজেস্ব প্রতিনিধি:
"সংগীতই হোক বিশ্বজয়ের মন্ত্র"—এই স্লোগানকে সামনে রেখে যশোরে বিশ্ব সংগীত দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার বিকেলে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ, মধুমতী অঞ্চল, যশোরের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

​ জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে ঘরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয় । 

র‍্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। 

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন-অর-রশিদ, বাসুদেব বিশ্বাস, দীপঙ্কর দাস রতন এবং মাহমুদ হাসান বুলুসহ স্থানীয় সংগীতপ্রেমী ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীবৃন্দ।

​শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমী চত্বরে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শফিকুল ইসলাম। সভায় বক্তারা সংগীতের সার্বজনীনতা এবং সুস্থ সংস্কৃতির বিকাশে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।