• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

অভয়নগরে রাষ্টীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬, ১৬:০১
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো. লুৎফর রহমান মোল্যার (৮০) দাফন সম্পন্ন করা হয়েছে। সোমবার (১১ মে) বিকালে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে নিজ বাড়িসংলগ্ন মসজিদের সামনে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। 

অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। অভয়নগর থানার একটি চৌকশ দল গার্ড অনার দেয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।  
গার্ড অব অনার অনুষ্ঠানে অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমাÐ সংসদের নেতৃবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মরহুমের পরিবার সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা মো. লুৎফর রহমান মোল্যা সোমবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।